স্থানীয় সংবাদ

নগরীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২

স্টাফ রিপোর্টার : লবণচরায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬। শুক্রবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে তাদের লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক হওয়া সন্ত্রাসীরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া জেলার মাদারশি গ্রামের শাহজাহান হওলাদারের ছেলে মো. শুক্কুর হাওলাদার (৩৫) ও লবণচরা থানার হরিণটানা এলাকার বাসিন্দা আমির খানের ছেলে মো. ইমরান খান (৩৭)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আজিম বলেন, গ্রেফতারকৃত আসামি বা অস্ত্র শুক্রবার রাত ১০টা পর্যন্ত থানায় জমা দেননি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button