স্থানীয় সংবাদ

রূপসায় মামলা তুলে না’নিলে জীবননাশের হুমকিতে চরম অনিশ্চয়তায় ভুগছেন সাবেক সেনা সদস্যের পরিবার; বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

রূপসা প্রতিনিধি : রূপসায় প্রতিপক্ষের নামে মামলা করায় বিভিন্ন হুমকির শিকার একটি সাবেক সেনা সদস্যের পরিবার। বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। জীবননাশের হুমকিতে ভীত হয়ে আইনি সহায়তা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী ওই পরিবারটি। গত ১৩ জুলাই বেলা ১২টায় পূর্ব রূপসায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি খুলনা জেলার রূপসা উপজেলায় নৈহাটি ইউনিয়নের নৈহাটি শেখ বাড়ির মৃত উহাব আলী শেখের পুত্র এম এম সুজাউদ্দিন (৫১)। গত ৮ জুন ২০২৬ তারিখে আমার ছেলে মোঃ রাসেদুল ইসলাম ওরফে সালভী (১৭) কে বিকাল চারটার দিকে রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মোঃ সাঈদ এর পুত্র মোঃ মিলন (২০),২, মোঃ ইসরাফিলের পুত্র মোঃ রোমান (১৯) ও ৩, নৈহাটি গ্রামের মোঃ ইউনুস এর পুত্র মোঃ রাকিব (২০) সঙ্গবদ্ধ হয়ে উপর্য্য পুরি মারপিট করিয়া মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। এতে আমার ছেলে সালবি মাথায় অপারেশন লাগে, এবং মাথায় ৩২ টি সেলাই করা হয়। মাথায় প্রচন্ড আঘাতের কারণে তার কথা বন্ধ হয়ে যায়। আমার ছেলে মৃত্যু শয্যা অবস্থা দেখে আমি আইনি বিচার পেতে উক্ত ব্যাক্তিদের নামে সংশ্লিষ্ট রূপসা থানায় গত ইং ০৯/০৬/২০২৬ তারিখে একটি নিয়মিত মামলা রজু করি। যাহার মামলা নং- ০৪ তারিখ -০৯/০৬/২০২৬ জি আর – ৮১/২০২৬। মামলাটি তুলে নেওয়ার জন্য উক্ত ব্যাক্তিগন সহ অজ্ঞাতনামা আরো কতিপয় ব্যক্তিরা গত ইং ২৭জুন ২০২৬ তারিখে আমার বাড়ির সামনে এসে আমাকে নানা রকম হুমকি- ধামকি ও জীবননাশসহ ভয়-ভীতি দেখায়। যাহার ফলে আমি সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে গত ইং ৩০/০৬/২০২৬ তারিখে উক্ত ব্যাক্তিগন সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের নামে ফৌজদারি ১০৭/১১৭ ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা রজু করি। যাহার মামলা নং- ১৫৪/২০২৬ (রূপসা)। আমি উক্ত ব্যাক্তিদের নামে মামলা করার কারনে তারা আরো ক্ষিপ্ত হয়ে গত ইং- ৩০/০৬/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০৫ টার সময় বিবাদী- (১) মোঃ আবু সাঈদ (৪৬) পিতা: মৃত মোঃ দেলোয়ার হোসেন সাং- ইলাইপুর, (২) মোঃ মিলন (২০) পিতা ৩ঃ আবু সাঈদ সাং- ইলাইপুর, (৩) মোঃ ইউনুস শেখ (৫৫) পিতা: মৃত আব্দুল গণি শেখ সাং- নৈহাটি, (৪) মোঃ রাজিব (৩৫) পিতা: মৃত: ইন্তাজ শেখ, সর্ব সাং: ইলাইপুর, থানা- রুপসা, জেলা- খুলনাগণ সঙ্ঘবদ্ধ হয়ে আমার বাড়ির সামনে এসে আমার নাম ধরে উচ্চস্বরে গালিগালাস করে আমাকে ডাকাডাকি করতে থাকিলে আমি বাড়ি হতে বাহিরে হয়ে তাদের এমন আচারণ এর কারণ জানতে চাইলে তারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বলে যে, তোর এক ছেলেকে মাথা ফাটিয়ে জীবনে শেষ করার চেষ্টা করেছি, আর তোকে সহ তোর পরিবারের সবাইকে জীবনেরতরে শেষ করে দেবো। তুই আমাদের নামে ০২ টি মামলা করেছিস, মামলা তুলে নিবি। তা’না হলে তোদের জানে বাঁচতে দিবনা। তুই ভালো করে জানিস যে, আমরা কারা। তখন আমি আমার জীবন বাঁচানোর তাগিদে চিৎকার করিলে আমার আশেপাশের লোকজন দ্রুত ঘটনা স্থলে আসেন। এ ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের লোকজন সহ আমার দায়ের করা মামলার স্বাক্ষীদের জানমালের নিরাপত্তার জন্য থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। এ ব্যাপারে প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ না’করলে আমি অপূরনীয় ক্ষতির সম্মুখীন হবো। আইনের শাসন প্রতিষ্ঠায় আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে সংশ্লিষ্ট প্রশাসন ও কলম সৈনিক ভাইদের হস্তক্ষেপ কামনা করছি। আমার মত ভুক্তভোগীর জীবনের নিশ্চয়তা দিতে প্রশাসন হস্তক্ষেপ গ্রহণ করবে এটা আমার প্রত্যাশা ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button