স্থানীয় সংবাদ

৫ মাস নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার : দম্পতি আটক

স্টাফ রিপোর্টার ঃ প্রায় ৫ মাস আগে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক মারুফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে খুলনার হরিণটানা রেল সেতু সংলগ্ন ব্লু ওয়েল আবাসিক এলাকার একটি বাড়ি থেকে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দম্পতি মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুনকে আটক করেছেন।
হরিণটানা থানার অফিসার্স ইনচার্জ মো: হেলাল উদ্দিন জানান, রেল সেতু সংলগ্ন আবাসিক এলাকার বাসিন্দা মুরাদ মোল্লার সাথে তার স্ত্রী ফাল্গুনী খাতুনের প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলহ বাধত। সোমবার সকালেও তার ব্যতিক্রম হয়নি। সকালে মুরাদ মোল্লা তার স্ত্রীকে মারধর করলে ফাল্গুনী খাতুন থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে নালিশ করেন।
অভিযোগের এক পর্যায়ে ফাল্গুনী পুলিশকে জানান, তার স্বামী মারুফ নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে। পরবর্তীতে সেই ইজিবাইকটি ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও পুলিশের কাছে স্বীকারোক্তি দেন তিনি। ঘটনা শুনে পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে স্বামী মুরাদ মোল্লাকে আটক করে। পরে তাদের দেখানো স্থান থেকে চালক মারুফের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button