স্থানীয় সংবাদ

সাতক্ষীরায় ২য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ : মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কুলতিয়া এলাকায় এক দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) বিকেল ৬টার দিকে কুলতিয়া এলাকার হাবিবের ছেলে আহসান উল্লাহ (১৬) শিশুটিকে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর শিশুটির প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুদেষ্ণা সরকার জানান, শিশুটির শরীর থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার এসআই প্রদীপ কুমার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবার ও চিকিৎসকদের সাথে কথা বলা হয়েছে। অভিযুক্ত আহসান উল্লাহকে আটকে অভিযান চালানো হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button