স্থানীয় সংবাদ

এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে তিন বিষয় অনুপস্থিত ১১৭৯জন : বহিস্কার-১

যশোর ব্যুরো ঃ এইচএসসি যশোর শিক্ষা বোর্ডের অধীনে সোমবার ১৩ জুলাই পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (১৭৪),হিসাব বিজ্ঞান ১ম পত্র (২৫৩) ও যুক্তিবিদ্যা ১ম পত্র (১২১) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বের দায়ে খুলনা জেলার পাবলা কেন্দ্র নং ২০৮ থেকে একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। তিন বিষয় পরীক্ষায় ৩৭৬৬৯ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৩৬৪৯০জন। অনুপস্থিত হন ১১৭৯জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম.হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন,সোমবার এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের অধীনে ২৪০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলায় অনুষ্ঠিতব্য পরীক্ষায় খুলনা জেলায় উল্লেখিত বিষয় অনুপস্থিত ২৯৯জন,বাগেরহাট জেলায় ১০০,সাতক্ষীরা জেলায় ১৩০,কুষ্টিয়া জেলায় ১৬২,চুয়াডাঙ্গা জেলায় ৭৬,মেহেরপুর জেলায় ২২, যশোর জেলায় ১৫৩,নড়াইল জেলায় ৪৪,ঝিনাইদহ জেলায় ১১১ ও মাগুরা জেলায় ৮২জন অনুপস্থিত ছিলেন। তিনি বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সংক্রান্ত অপ্রীতিকর কোন তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button