স্থানীয় সংবাদ

নির্বাচন বোর্ড কর্তৃক মনোনয়নপত্রসমূহ বাছাই ১৫ জুলাই

# খুলনা চেম্বারের পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২৬

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে প্রকাশিত নির্বাচনী তফসিল অনুযায়ী জমা প্রদত্ত মনোনয়নপত্র সমূহ নির্বাচন বোর্ড কর্তৃক ১৫ জুলাই সকাল ১১টায় প্রার্থীদের উপস্থিতিতে বাছাই করা হয়। বাছাই শেষে ০১টি সভাপতি পদের জন্য ২ জন প্রার্থীর নিকট থেকে প্রাপ্ত ২টি মনোনয়নপত্র, ১টি উর্দ্ধতন সহ-সভাপতি পদের জন্য ৪ জন প্রার্থীর নিকট থেকে প্রাপ্ত ৪টি মনোনয়নপত্র, ২টি সহ-সভাপতি পদের জন্য ৬ জন প্রার্থীর নিকট থেকে প্রাপ্ত ৬টি মনোনয়নপত্র এবং ২১টি পরচালক পদের জন্য ৫১ জন প্রার্থীর নিকট থেকে প্রাপ্ত ৫১টি মনোনয়নপত্রের মধ্য হতে ৫০টি মনোনয়নপত্র সঠিক বলে বিবেচিত হয় এবং পরিচালক পদের জন্য প্রাপ্ত ১টি মনোনয়নপত্রে সঙ্গে সংযুক্ত কাগজপত্র অসম্পূর্ণ থাকায় উক্ত মনোনয়নপত্রটি বাতিল হিসেবে বিবেচিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button