স্থানীয় সংবাদ

খুলনায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা সিইউসি’র

খবর বিজ্ঞপ্তি ঃ সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি), খুলনা-এর পক্ষ থেকে খুলনায় দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর সংঘটিত ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের ওপর হামলা কেবল একজন পেশাজীবীর ওপর আঘাত নয়; এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের হামলা কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। সম্প্রতি খুলনায় সাংবাদিকদের ওপর সংঘটিত হামলার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিবৃতিদাতাগণ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান। বিবৃতিদাতাগণ হলেন : মোঃ শাহিন হোসেন (সভাপতি), শহিদুল্লাহ শহীদ (সহ-সভাপতি), মোহাম্মদ ইমদাদ আলী (সাধারণ সম্পাদক), আরিফা ইসলাম খুকুমণি (যুগ্ম সাধারণ সম্পাদক), গাজী রাজিবুর রহমান (সাংগঠনিক সম্পাদক), মিম আক্তার মনিকা (অর্থ সম্পাদক), করিমা আক্তার (দপ্তর সম্পাদক), চিত্রশিল্পী মিলন বিশ্বাস (প্রচার সম্পাদক), আজিজুর রহমান (ক্রীড়া সম্পাদক), মুর্শিদা আক্তার (নারী, শিশু ও সাংস্কৃতিক সম্পাদক), কার্তিক চন্দ্র ম-ল (নির্বাহী সদস্য), ধনঞ্জয় রায় (নির্বাহী সদস্য), মোঃ সোহান (নির্বাহী সদস্য) এবং মোঃ মুজাহিদ হোসেন মিরাজ (প্রধান শিক্ষক, সিইউসি স্কুল)। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সিইউসি পরিবার সবসময় স্বাধীন সাংবাদিকতা, আইনের শাসন এবং মানবাধিকারের পক্ষে দৃঢ় অবস্থান অব্যাহত রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button