স্থানীয় সংবাদ

চার সাংবাদিকের ওপর গুলি বর্ষণের ঘটনায় খুলনা অঞ্চল জামায়াতের তীব্র নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ এমইউজে খুলনার কোষাধ্যক্ষ এস এ টিভির খুলনা বিভাগীয় প্রধান রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব স্টার নিউজের খুলনা বিভাগীয় প্রধান রফিউল ইসলাম টুটুল, দৈনিক আমাদের সময়-এর খুলনা প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির রানা এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিনিধি আওয়াল শেখসহ সাংবাদিকের উপর গুলি বর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মাওলানা মশিউর রহমন খান এমপি, মাষ্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার এমপি। অনুরূপ বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সংবাদকর্মীদের ওপর এ ধরনের সশস্ত্র আক্রমণ স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকি মোকাবিলা করেন। বর্তমানে খুলনার আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এ ঘটনাই তার প্রমাণ করে। দুষ্কৃতিকারীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে এবং তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমরা অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি। একই সাথে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, সাংবাদিকদের কণ্ঠরোধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। যারা এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button