খুলনা বিভাগে নতুন করে ৭ জনের হাম শনাক্ত : মোট নিশ্চিত রোগী ২৭৪

স্টাফ রিপোর্টার ঃ
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে নতুন করে ৭ জনের হাম (গবধংষবং) শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৪ জনে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৭৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া ৭ জনের নমুনা পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।
১৫ মার্চ থেকে ১৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭,৯৫২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭,৫১১ জন হাসপাতালে ভর্তি এবং ৭,২৩৩ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে ৩২ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। বিভাগে মোট ২৭৪ জনের হাম নিশ্চিত হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলাভিত্তিক নিশ্চিত হাম রোগীর মধ্যে যশোরে সর্বোচ্চ ৫৮ জন, নড়াইলে ৫৬ জন, বাগেরহাটে ৪৭ জন, খুলনায় ৪৪ জন, টিলায় ২৩ জন, ঝিনাইদহে ১৭ জন, সাতক্ষীরায় ১৬ জন, মেহেরপুরে ১০ জন, কুষ্টিয়ায় ৩ জন এবং চুয়াডাঙ্গায় কোনো নিশ্চিত রোগী নেই।
স্বাস্থ্য বিভাগ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ এবং শিশুদের সময়মতো এমআর (গবধংষবং-জঁনবষষধ) টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।



