স্থানীয় সংবাদ

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন শ্যামনগরের জুয়েল

সাতক্ষীরা প্রতিনিধি ঃ কাঁকড়া, কুঁচিয়া, ঝিনুক ও শামুক রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পদক (স্বর্ণ) ২০২৬ লাভ করেছেন সাতক্ষীরার শ্যামনগরের উদ্যোক্তা মো. সহিদুল ইসলাম জুয়েল। তার প্রতিষ্ঠান আকুয়ামেক্স লিমিটেড শ্যামনগরের বুড়িগোয়ালিনী এলাকায় দীর্ঘদিন ধরে সফটশেল কাঁকড়া উৎপাদন ও রপ্তানিতে নিয়োজিত রয়েছে। রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে সহিদুল ইসলাম জুয়েলসহ ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক) প্রদান করা হয়। সহিদুল ইসলাম জুয়েলের এই অর্জনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেল শ্যামনগরের সফটশেল কাঁকড়া উৎপাদন ও রপ্তানি খাতও।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button