স্থানীয় সংবাদ

রূপসায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা ঘটনায় মামলা

# গত তিনদিনে নেই কোন গ্রেফতার #

স্টাফ রিপোর্টারঃ খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৮) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের মা নাজমা বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৮/৯ জনকে আসামী করা হয়েছে। গত ১৫ আগষ্ট দিনগত রাত ৯টার দিকে আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহিদের মোড়ে একটি চায়ের দোকানের সামনে এই হত্যাকা- ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যা থেকে দুর্জনীমহলের শহীদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিলেন জয় ঢালী। রাত ৯টার দিকে মোটরসাইকেলে কয়েকজন যুবক সেখানে এসে তার সঙ্গে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর তাদের মধ্যে দু’জন ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়, এতে জয় ঢালী মাটিতে পড়ে যান। এরপর হামলাকারীরা তাকে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, জেলা পরিষদের একটি পুকুর দখলকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটতে পারে। রূপসা আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উজ্জ্বল হোসেন জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে। তবে কেন খুন হলো এখনও রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি বলে তিনি জানান। তবে অন্য একটি সূত্র জানায়, নিহত জয় প্রেম করে বিয়ে করে। যা মেয়ে পক্ষ মেনে নেয়নি। তা নিয়ে তাদের ভিতর বিরোধ ছিল তুঙ্গে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button