স্থানীয় সংবাদ

জমকালো আয়োজনে খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিজ্ হুরে জান্নাত। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার।
খুলনা জেলা স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও মা ট্রেডিংয়ের পৃষ্ঠপোষকতায় এবং সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান মা ট্রেডিং এর স্বত্বাধিকারী এস এম সরোয়ার এহসান জিয়া। এছাড়া অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সিনিয়র সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা গেজেটের সম্পাদক পরিষদের উপদেষ্টা গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মোল্লা খাইরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোস্তফা আলম, সদস্য মোঃ আলিমুজ্জামান ও শেখ সাইফউদ্দিন আহমদে হিমু, সাবেক সদস্য শাহ আসীফ হোসেন রিংকু, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের যুগ্ম-সম্পাদক ও ক্রীড়া ও সংস্কৃতিক উপ-পরিষদের সদস্য সচিব মোঃ বেল্লাল হোসেন সজল, ক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), মহেন্দ্রনাথ সেন, মো. আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাত, ‘রূপালী বাংলাদেশ’ দলের টিম ওনার মোঃ হাসানুর রহমান তানজীর, খুলনা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃকিত উপ উপরিষদের যুগ্ম-আহবায়ক শেখ আল এহসান ও উত্তম মন্ডল, ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক উপ-পরিষদের সদস্য মাহবুবুর রহমান মুন্না, আব্দুল¬াহ আল মামুন রুবেল, মোঃ হেলাল মোল্লা, আল মাহমুদ প্রিন্স, একরামুল হোসেন লিপু, আরাফাত হোসেন অনিক, রফিক আলী, রামিম চৌধূরী, মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), মোঃ নূরুল আমিন নূর, মোঃ রাজু আহমেদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও টুর্নামেন্টে অংশগ্রহণ কারী ৪টি দালের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
এবারের এই টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো ‘প্রবর্তন’ ‘সময়ের খবর’, ‘খুলনা গেজেট’ এবং ‘রূপালী বাংলাদেশ’। লীগ ভিত্তিক এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দুই দলের মধ্যে ফানইাল খেলাও খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে টুর্নামেন্টের প্রথম দিনের খেলা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দূর্যোগ পূর্ণ আবহাওয়ার কারণে টুর্নামেন্টের সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে। পরবর্তীতে এই টুর্নামেন্টের নতুন সময়সূচী প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button