স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে এ পর্যন্ত ৯ হাজার ৫৩৯ সন্দেহজনক হাম রোগী, নিশ্চিত ৩৬৫

# সন্দেহজনক হামে মৃত্যু -৩৩ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত মোট ৯ হাজার ৫৩৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬৫ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৭৪ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৮৫১ জন। এ সময়ে সন্দেহজনক হামে মোট মৃত্যু হয় ৩৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে পরিচালক ( স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত প্রতিবেদনে ১৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত জেলার তথ্য বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৫১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামজনিত মৃত্যু বা নিশ্চিত হামজনিত কোনো মৃত্যু হয়নি।
জেলাভিত্তিক চিত্র
বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায়। জেলাটিতে ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট ২ হাজার ৪১৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ১৩ জনের।
খুলনা জেলায় মোট ১ হাজার ৫৪৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪৭ জনের হাম নিশ্চিত হয়েছে। সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ১৬ জনের।যশোরে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৪৯ জন এবং নিশ্চিত রোগী ৫৮ জন। ঝিনাইদহে সন্দেহজনক রোগী ৭৭৮ জন, নিশ্চিত রোগী ১৭ জন এবং সন্দেহজনক হামজনিত মৃত্যু ২ জনের। নড়াইলে সন্দেহজনক হাম রোগী ৬৪১ জন এবং নিশ্চিত রোগী ৮৫ জন। মেহেরপুরে সন্দেহজনক রোগী ৫৮১ জন, নিশ্চিত রোগী ১০ জন এবং সন্দেহজনক হামজনিত মৃত্যু ১ জনের। চুয়াডাঙ্গায় সন্দেহজনক হাম রোগী ৫০৮ জন এবং নিশ্চিত রোগী শূন্য; তবে সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ১ জনের। বাগেরহাটে সন্দেহজনক হাম রোগী ৫২৯ জন এবং নিশ্চিত রোগী ৭৪ জন। জেলাটিতে সন্দেহজনক হামজনিত কোনো মৃত্যুর তথ্য নেই। সাতক্ষীরায় সন্দেহজনক হাম রোগী ২৪৪ জন এবং নিশ্চিত রোগী ২৪ জন। এ জেলাতেও সন্দেহজনক হামজনিত মৃত্যুর তথ্য নেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে নিশ্চিত হামজনিত কোনো মৃত্যুর তথ্য নেই। তবে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৩ জন। হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের শনাক্তকরণ, হাসপাতালে চিকিৎসা এবং রোগ পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button