স্থানীয় সংবাদ

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পুনঃ নিরীক্ষণের ৭৪,৭১৭টি আবেদন চুড়ান্ত

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি ঃ চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর যে সব শিক্ষার্থী তাদের উত্তরপত্র যথাযথ মূল্যায়ন হয়নি। এমনকি অনেক শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫,জিপিএ অর্থাৎ এ প্লাস আসেনি এবং অনেকে ভাল পরীক্ষা দিয়েও পাস করেনি এমন অভিযোগ এনে পুনঃ নিরীক্ষণের আবেদনের সুযোগে পুনঃনিরীক্ষণের জন্য ৭৪ হাজার ৭শ’ ১৭জন এসএসসি পরীক্ষার্থী তাদের উত্তরপত্র চ্যালেঞ্জ করে কল করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেন। এবার পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা ২৫টি বিষয় উত্তরপত্র মূল্যায়নের জন্য কল করেছেন।
বোর্ড সূত্রে জানাগেছে, গত ১০ আগষ্ট চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ফল প্রকাশের পরের দিন ১১ আগষ্ট থেকে ১৭ আগষ্ট পর্যন্ত বোর্ড কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের জন্য সময় বেধে দেন। উক্ত সময়ের মধ্যে যশোর বোর্ডের অধীনে ১৭ আগষ্ট দিবাগত গভীর রাত ১২ টা পর্যন্ত ৭৪ হাজার ৭শ’ ১৭ বিষয় পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা পড়েন। এর মধ্যে বাংলা ১ম পত্র উত্তর পত্র ৩,৭১৪টি, বাংলা ২য় পত্র ৩,৭১৪টি, ইংরেজি ১ম পত্র ১৫,৩৪৩টি, ইংরেজি ২য় পত্র ১৫,৩৪৩টি, গণিত ৭,০১৭টি, ভূগোল পরিবেশ ১,৮৭৩ টি, ইসলাম ও নৈতিক শিক্ষা/ ইসলাম শিক্ষা ১,৬৫২টি, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা ৩৮৬টি, খ্রিষ্টাধর্ম ও নৈতিক শিক্ষা/ খ্রিষ্ট ধর্ম শিক্ষা ৪টি, উচ্চতর গণিত (তত্ত্বীয়) ৩,০০৯টি, বিজ্ঞান বিষয় ১,৮৬০টি, কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ১,৬৩৭টি, পর্দাথ বিজ্ঞান (তত্ত্বীয়) ৩,৬৯৮টি, রসায়ন (তত্ত্বীয়) ৪,৪৮৫টি, জীব বিজ্ঞান (তত্ত্বীয়) ২,৮১৭টি, পৌরনীতি ও নাগরিকতা ৪৯০টি, অর্থনীতি ৫৯৫টি, ব্যবসায় উদ্যোগ ২১৮টি, হিসাব বিজ্ঞান ৪৮৯টি, চারু ও কারুতলা (তত্ত্বীয়) ৬টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৩,৪১৪টি, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়) ৪০টি, ফিন্যান্স ও ব্যাংকিং ৩৩৮টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১,৯২৫টি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় ৬৫০টি বিষয় উত্তরপত্র মূল্যায়নের আবেদন পড়েছেন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য যে পরিমান আবেদন পড়েছেন । সেগুলি যথাযথভাবে মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষকদের কাছে বিষয় ভিত্তিক উত্তরপত্র চিহ্নিত করার জন্য নির্দেশ প্রদান করে সেগুলি নতুন পরীক্ষকের মাধ্যমে মূল্যায়নের কথা জানিয়েছেন। পুনঃনিরীক্ষণের উত্তরপত্র মূল্যায়ন করে আগামী মাসের মাঝামাঝি সময় মেসেজ শিক্ষার্থীদের মেসেজ এর মাধ্যমে পাঠানো হবে। উত্তর পত্র মূল্যায়নের জন্য অভিজ্ঞ পরীক্ষক রাখা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button