স্থানীয় সংবাদ

এমইউজের মনোনয়ন পত্র বিক্রি সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বিবার্ষিক নির্বাচন -২০২৬ উপলক্ষে নির্বাচনী তফসিল অনুযায়ী বুধবার মনোনয়ন পত্র বিক্রি সম্পন্ন হয়েছে।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে ) খুলনার দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৬ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী বুধবার ছিল মনোনয়নপত্র বিক্রয়ের শেষ দিন। কাযনির্বাহী পরিষদের ১১ টি পদের জন্য ২৪টা মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। বুধবার রাত আটটা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয়ের শেষ সময় ছিল। নির্বাচন পরিচালনার জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক জন্মভূমি নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের সদস্য হিসেবে রয়েছেন দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান ও দৈনিক খুলনা গেজেট পত্রিকার সহ-সম্পাদক মোঃ আনিস উদ্দিন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button