দৌলতপুর থানার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের পরিবেশ ও জলবায়ূর ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়ন সৃষ্টিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার বাস্তবায়ন ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৌলতপুর থানার উদ্যোগে মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে নগরীর সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সামদানী, সদস্য সচিব সরদার আলামিন রতন, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাহমুদ আকঞ্জি, মো. রফিকুল ইসলাম, মো আহাদুল, শ্রী বিপ্লব কুমার দে, মো. সাইফুল ইসলাম রুবেল, মো. নজরুল ইসলাম বাচ্চু, মো. সোহেল আহমেদ, মো. ফিরোজ জমাদ্দার, মো. ফয়সাল ইমাম লিপু, মো. সাদ্দাম হোসেন, মো. আলী হোসেন, মো. শাহিনুর রহমান, মো. জাহিদ হোসেন, মো. ইসরাফিল হোসেন, মো. আফসার, মো. খালিদ হাসান, মো. রাশেদ, মো. রেজাউল, মো . অপু হোসেন, মো. পান্নুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বৃক্ষরোপন কর্মসূচি থেকে সকলের উদ্দেশ্যে বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবীর উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের গৃহিত বৃক্ষরোপন কর্মসূচি অনুসারে একটি করে বনজ, ফলজ ও ওষুধি বৃক্ষরোপনের জন্য সকলের প্রতি আহ্বান করেন।



