স্থানীয় সংবাদ

‘কাচ্চি ভাইকে’ ৫০ হাজার টাকা জরিমানা

যশোর ব্যুরো ঃ তিনবার নোটিস দেওয়ার পরও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছ থেকে ফায়ার লাইসেন্স না নেওয়ায় দেশের পরিচিত চেইন রেস্টুরেন্ট ‘কাচ্চি ভাই’-এর যশোর আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোর কার্যালয়ের ওয়্যারহাউস ইন্সপেক্টর-১ লুৎফর রহমান খান জানান, প্রতিষ্ঠানটি চালু হওয়ার পর ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য তিন দফা নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ লাইসেন্স সংগ্রহ করেনি। এ কারণে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। লুৎফর রহমান খান আরও জানান, যশোরের আরও অনেক প্রতিষ্ঠানকে ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে। তবে অনেক প্রতিষ্ঠান এখনো এতে সাড়া দেয়নি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button