স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৩৮ সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামে খুলনায় একজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ২১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত জেলাভিত্তিক হামের তথ্য থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা ও কুষ্টিয়া জেলায়। খুলনায় ১২ জন এবং কুষ্টিয়ায় ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঝিনাইদহে ৫ জন, বাগেরহাটে ৪ জন, মাগুরায় ৩ জন, সাতক্ষীরায় ২ জন এবং মেহেরপুরে ১ জন রোগী ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গা, যশোর ও নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির তথ্য নেই। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে মোট ৩৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে খুলনায় ১২ জন, কুষ্টিয়ায় ১১ জন, ঝিনাইদহে ৫ জন, বাগেরহাটে ৪ জন, মাগুরায় ৩ জন, সাতক্ষীরায় ২ জন এবং মেহেরপুরে ১ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ২১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ৬২৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ১৬৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৯৪৮ জন।
একই সময়ে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৬৫ জন। আর সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৪ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে দীর্ঘ সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি কুষ্টিয়ায়। জেলাটিতে ২ হাজার ৪৪২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এরপর খুলনায় ১ হাজার ৫৭২ জন, মাগুরায় ১ হাজার ৪৫২ জন, যশোরে ৮৫১ জন, ঝিনাইদহে ৭৯০ জন, নড়াইলে ৬৪৭ জন, মেহেরপুরে ৫৮২ জন, বাগেরহাটে ৫৩৩ জন, চুয়াডাঙ্গায় ৫১০ জন এবং সাতক্ষীরায় ২৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, খুলনা বিভাগে হাম পরিস্থিতি এখনও পর্যবেক্ষণে রয়েছে। সন্দেহজনক রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসা এবং রোগ শনাক্তকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button