স্থানীয় সংবাদ

মোবাইল চুরির শাস্তি ২০০ রাকাত নামাজ : পড়লেন চোর

প্রবাহ রিপোর্ট ঃ হবিগঞ্জের মাধবপুরে চোখের সমস্যা ও ড্রপ কেনার কথা বলে ফার্মেসিতে ঢুকে মালিককে ধাক্কা দিয়ে মোবাইল ফোন নিয়ে পালানোর সময় শরিফ উদ্দিন (২০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মালেক সুপার মার্কেটের একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে। আটক শরিফ ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা। ফার্মেসির মালিক সাহিরুল ইসলাম বলেন, শরিফ চোখের সমস্যা ও ড্রপের কথা বলে ফার্মেসিতে ঢোকেন। কিছুক্ষণ পর হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে একটি মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে। স্থানীয়রা জানান, শরিফকে আটকের পর তার পকেট থেকে আরও তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে স্থানীয় মাতব্বররা তাকে শাস্তি হিসেবে ২০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেন। তবে চার রাকাত নামাজ আদায় করে এলাকাবাসীর কাছে ক্ষমা চান শরিফ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। শরিফ উদ্দিন বলেন, কোথাও মোবাইল দেখলে আমার মাথা ঠিক থাকে না। মোবাইল না নেওয়া পর্যন্ত চেষ্টা করতে থাকি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, শরিফকে যেখানেই পাওয়া যায় আটক করতে ছাতিয়াইন পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button