স্থানীয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা সদর থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

খবর বিজ্ঞপ্তি :বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা সদর থানা বিএনপির উদ্যোগে ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭:০০ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা সদর থানা বিএনপি নেতাকর্মীরা দলীয় আদর্শ, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে খুলনা সদর থানা বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া মাহফিল, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন র‌্যালীসহ খুলনা মহানগরীতে ডেঙ্গু মহামারিতে রুপান্তরিত হওয়ায় পরিষ্কার পরিছন্নতাসহ বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবীর। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশের বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হবে।
তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি দলের অতীতের সংগ্রাম, ত্যাগ ও অর্জনকে স্মরণ করে ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে আরও ঐক্যবদ্ধ হওয়ার দিন। জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করতে খুলনা সদর থানা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আবু সাঈদ শেখ, মনিরুজ্জামান মনির, গাজী আফসার উদ্দিন, ইফতেখার হোসেন বাবু, মাসুদুল হক হারুন, মোঃ জাহাঙ্গির হোসেন, নাজমুস সাকিব, মোল্লা নুরুল ইসলাম, সওগাতুল আলম সগির, মৌফারসের আলম লেনিন, সৈয়দ আজাদ হোসেন, মফিজুল ইসলাম, জামির হোসেন প্রধান দীপু, মাস্টার শফিকুল ইসলাম, মুরাদ হোসেন,মেহেদী হাসান লিটন,নাজমুল ইসলাম, রাশিদা আক্তার ময়না, তৈহিদুল ইলাম বাবু, আকবার হোসেন, শফিকুল ইসলাম শাহিন, ফয়েজ আহমেদ, ইয়াকুব মোল্লা আমিন শেখ,আব্দুল আলীম এ বি এম জাকির হোসেন, বাবুল রানা, প্রমুখ

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button