স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ৯ হাজার ৬৫৯ সন্দেহজনক হাম রোগী : নিশ্চিত আক্রান্ত ৩৬৫

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হামের পরিস্থিতি নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। ১৫ মার্চ থেকে ২২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৯ হাজার ৬৫৯ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ সময় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ৯ হাজার ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮ হাজার ৯৮০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ২২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত জেলা-ভিত্তিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে ৩৬৫ জনের হাম নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য নেই। অন্যদিকে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ায় সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী :
জেলা-ভিত্তিক হিসাবে কুষ্টিয়ায় সবচেয়ে বেশি ২ হাজার ৪৪২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন। এ জেলায় ২ হাজার ৩৮৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং সন্দেহজনক হামে ১৩ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় ২৩ জনের হাম নিশ্চিত হয়েছে। খুলনায় ১ হাজার ৫৮১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন। ১ হাজার ৫৩৯ জন ছাড়পত্র পেয়েছেন এবং সন্দেহজনক হামে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ জেলায় ৪৭ জনের হাম নিশ্চিত হয়েছে। মাগুরায় ১ হাজার ৪৬১ জন সন্দেহজনক রোগীর মধ্যে ১ হাজার ৪০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩২৯ জন। এ জেলায় সন্দেহজনক হামে কোনো মৃত্যুর তথ্য নেই; তবে ২৭ জনের হাম নিশ্চিত হয়েছে। যশোরে ৮৫১ জন সন্দেহজনক রোগীর মধ্যে ৬৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬৬৮ জন ছাড়পত্র পেয়েছেন। সন্দেহজনক হামে কোনো মৃত্যুর তথ্য নেই। এ জেলায় ৫৮ জনের হাম নিশ্চিত হয়েছে। ঝিনাইদহে সন্দেহজনক রোগী ৭৯০ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮০ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৭৪২ জন। সন্দেহজনক হামে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জনের হাম নিশ্চিত হয়েছে।
বাগেরহাটে ৫৩৬ জন সন্দেহজনক রোগীর মধ্যে ৪৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ৪৭৯ জন। সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা শূন্য। এ জেলায় ৭৪ জনের হাম নিশ্চিত হয়েছে। নড়াইলে ৬৫৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি ৬২২ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৬১১ জন। সন্দেহজনক হামে মৃত্যুর তথ্য নেই। তবে ৮৫ জনের হাম নিশ্চিত হয়েছেÑবিভাগের জেলাগুলোর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এখানে সবচেয়ে বেশি। মেহেরপুরে ৫৮২ জন সন্দেহজনক রোগীর মধ্যে ৪৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪৭০ জন ছাড়পত্র পেয়েছেন। সন্দেহজনক হামে ১ জনের মৃত্যু হয়েছে এবং ১০ জনের হাম নিশ্চিত হয়েছে। সাতক্ষীরায় ২৫০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। ২৫০ জন হাসপাতালে ভর্তি এবং ২৫২ জন ছাড়পত্র পেয়েছেন। সন্দেহজনক হামে মৃত্যুর তথ্য নেই। এ জেলায় ২৪ জনের হাম নিশ্চিত হয়েছে। চুয়াডাঙ্গায় ৫১০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৩ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৫০৩ জন। সন্দেহজনক হামে ১ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হাম রোগী ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শূন্য
২২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৩০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ৩২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা শূন্য এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যাও শূন্য। একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যাও শূন্য। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনের সার্বিক হিসাবে, ১৫ মার্চ থেকে ২২ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ৯ হাজার ৬৫৯ জন সন্দেহজনক হাম রোগী, ৩৬৫ জন নিশ্চিত হাম রোগী এবং নিশ্চিত হামে শূন্য মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button