জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় যুবশক্তির আহবায়ক বাপ্পির সৌজন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার ঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি নগরীর শিববাড়ি মোড়ে জাতীয় যুবশক্তির খুলনা জেলা আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পির সৌজন্যে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে খুলনা মেডিকেল কুেলজ (খুমেক) হাসপাতালের একাধিক চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। দিনব্যাপী এই আয়োজনে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষুধপত্র দেওয়া হয়। এসময় এনসিপি ও এনসিপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনুষ্ঠান বাস্তবায়নের ভূমিকায় দেখা যায়। জাতীয় যুবশক্তির খুলনা জেলা আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ ও আহতদের স্মরণে বিনামূল্যে চিকিৎসাসেবার এই আয়োজন করা হয়েছে। তবে ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ক্যাম্পে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় এবং ডায়াবেটিস ও ব্লাড প্রেসার মাপার সুবিধায় সন্তোষ প্রকাশ করেন।



