স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম শনাক্ত ৬১ জন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়নি। খুলনা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) দপ্তরের প্রকাশিত জেলা-ভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি ২৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মধ্যে বাগেরহাটে ১৪ জন, খুলনায় ১২ জন, কুষ্টিয়ায় ১২ জন, নড়াইলে ১০ জন, মাগুরায় ৬ জন, সাতক্ষীরায় ৪ জন, মেহেরপুরে ২ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন শনাক্ত হয়েছেন। যশোর ও ঝিনাইদহে নতুন করে কোনো সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়নি। একই সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিতÑকোনো হাম রোগীর মৃত্যুর তথ্য নেই।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ৭২০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৯ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি এবং ৯ হাজার ১১১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
ওই সময়ে বিভাগে ৩৬৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা শূন্য। তবে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে এ সময়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জেলাভিত্তিক হিসাবে এ সময়ে সবচেয়ে বেশি নিশ্চিত হাম শনাক্ত হয়েছে নড়াইলে ৮৫ জন। এরপর বাগেরহাটে ৭৪, যশোরে ৫৮, খুলনায় ৪৭, মাগুরায় ২৭, কুষ্টিয়ায় ২৩, ঝিনাইদহে ১৭, সাতক্ষীরায় ২৪ এবং মেহেরপুরে ১০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা শূন্য।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button