স্থানীয় সংবাদ

খুলনায় সংস্কৃতিক সংগঠনে দুর্ধর্ষ চুরি : প্রায় দুই লাখ টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় সংস্কৃতিক সংগঠন ‘বাংলার বাউল শিক্ষা নিকেতন’-এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা সংগঠনটির ক্লপসিবল গেট ও কাঠের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে। এতে প্রায় ১ লাখ ৯৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাংলার বাউল শিক্ষা নিকেতনের সভাপতি তামজিদুর রহমান চৌধুরী। অভিযোগে বলা হয়, শুক্রবার (২১ আগস্ট) রাতে নগরীর ২২/২ মিয়াপাড়া মেইন রোডের দক্ষিণ মোড় এলাকায় অবস্থিত বাংলার বাউল শিক্ষা নিকেতনের সামনে থাকা ক্লপসিবল গেট ও কাঠের দরজার তালা ভেঙে অজ্ঞাতনামা চোর বা চোরচক্র সংগঠনটির নিচতলায় প্রবেশ করে। পরে তারা সংগঠনের বিভিন্ন মালামাল ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছেÑনগদ ৩০ হাজার টাকা, একটি ল্যাপটপ যার মূল্য প্রায় ৫৬ হাজার টাকা, একটি ডিলে মেশিন ৮ হাজার টাকা, একটি মাইক্রোফোন ১৮ হাজার টাকা, একটি সাউন্ড সিস্টেম ১৫ হাজার টাকা এবং একটি বিদেশি সিলভার ফ্রুট, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। সব মিলিয়ে চুরি ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৯৭ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেননি বলে জানিয়েছেন বাদী তামজিদুর রহমান চৌধুরী। এ ব্যাপারে ভুক্তভোগী তামজিদুর রহমান চৌধুনী বলেন, খুলনা সদর থানায় শনিবারে লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় তদন্তকারী দায়িত্বে পেয়েছেন খুলনা থানার এসআই আবু সাঈদ। তিনি সরেজমিনে এসে তদন্ত করে যাবেন বলে আমাকে জানানো হয়েছে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সাঈদ বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button