স্থানীয় সংবাদ

কেডিএ’র চেয়ারম্যান কে মহাসিন মহিলা কলেজ’র সভাপতির ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা উন্নয়ন কতৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান এ্যাড. এস এম শফিকুল আলম মনা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন দৌলতপুরের মুহসিন মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, কেসিসি’ সাবেক কমিশনার শেখ কামরুজ্জামান ও কলেজের উপাধ্যক্ষ মো. মাহফুজার রহমান । এসময় তারা কেডিএ এর নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার সার্বিক সফলতা কামনা করেন । কেডিএ এর চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা মুহসিন মহিলা কলেজের সার্বিক বিষয়ে খোজ খবর নেন এবং একটি দুর্নীতি মুক্ত আদর্শ নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দৌলতপুর মহসিন মহিলা কলেজে গড়ে তোলার জন্য কলেজের সভাপতিকে তাগিদ দেন। শিক্ষা প্রতিষ্ঠানটি যেন নারী শিক্ষার অগ্রদূত হিসেবে এই এলাকায় প্রতিষ্ঠিত হতে পারে তার অবস্থান থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button