ডুমুরিয়ায় মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটক -২

ডুমুরিয়া ( খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৭০পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। রোববার বিকেলে উপজেলার মাগুরখালীর আলাদিপুর এলাকার নিতাই মল্লিকের গ্যারেজের সামনে থেকে পুলিশ তাদের আটক করে।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার শরাফপুর ইউনিয়নের উত্তর কালিকাপুর এলাকার আরশাফ মোল্লার ছেলে মোঃ আজগর মোল্লা (৩২) ও একই ইউনিয়নের বসুন্দিয়া ডাঙ্গা এলাকার জাকির মোল্লার ছেলে ইসমাইল মোল্লা (২৬) মাদক বিক্রির উদ্দেশ্যে মাগুরখালী ইউনিয়নের আলাদিপুরে নিতাই মল্লিকের গ্যারেজের সামনে অবস্থান করছিল। এমন খবরের ভিত্তিতে স্থানীয় মাগুরখালী পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক ( এস আই) মোঃ শামীম হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং দেহ তল্লাশির এক পর্যায়ে ৭০ পিচ ইয়াবা উদ্ধার করে।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, চলমান মাদক বিরোধী অভিযানে ২১ হাজার টাকা মূল্যের ৭০ পিচ ভারতীয় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। একই সঙ্গে আসামীদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে যার নং ২০। এরপর আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।



