তালায় একই দিনে পরিবহন ও মটরসাইকেলের ধাক্কায় নিহত- ২

তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় নারী সহ ২জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তালার শাকদহ এবং দুপুরে জাতপুর গ্রামে দূর্ঘটনা দু’টি ঘটে।
জানাগেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদা ব্রিজ এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে। আনন্দ দাস এদিন সকালে শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়ক পার হবার সময় ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৬২) তাঁকে ধাক্কা দেয়। এতে পাশে বিলের পানিতে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দূর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। ঘটনার পরপরই পরিবহনের চালক ও হেলপার পালিয়ে যায়। অপরদিকে একই দিন দুপুরে তালার জাতপুর গ্রামে পারুল দাশ (৬৫) নামের এক নারী মটরসাইকেলের ধাক্কায় নিহত হন। তিনি পাশর্^বর্তী ডুুমরিয়া উপজেলার আরশনগর গ্রামের হরি দাশের স্ত্রী। নিহতের বৌদি সরস্বতী দাশ জানান, তার ননদ বাড়ি থেকে এদিনে কবিরাজের চিকিৎসা নেবার জন্য তালার পাঁচরোখি গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে জাতপুর সমকাল স্কুল মোড় পার হবার পর একটি মটরসাইকেল পারুল দাশকে ধাক্কা দিয়ে দ্রুত গতীতে চলে যায়। এঘটনায় তিনি পড়ে যেয়ে গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই পারুল দাশ মারা যায়। দূর্ঘটনায় পৃথক দু’জন নিহত হওয়ার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



