স্থানীয় সংবাদ

সড়কে ট্যাংকলরীতে পুলিশের হয়রানীর প্রতিবাদে ২ ঘন্টা সড়কে অবরোধ

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে খুলনা বিভাগীয় ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল সকাল ৯ টায় খুলনা-যশোর মহাসড়কের পথের বাজার চেকপোস্ট এলাকায় ২ ঘণ্টাব্যাপী ট্রাংকলরী দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে এ বিক্ষোভ, প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ট্যাংকলরী শ্রমিকরা প্রথমে ফুলতলা থানার সামনে কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরবর্তীতে খানজাহান আলী থানার পথের বাজার এলাকায় তারা কর্মসূচি স্থানান্তর করেন। এ সময় শ্রমিক নেতারা বলেন কাগজপত্র যাচাইয়ের অজুহাতে পুলিশ ও প্রশাসন রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদাবাজি ও হয়রানি করছে। নেতৃবৃন্দ জানান, জ্বালানি তেল লোডের আগে টার্মিনালেই কাগজ পরীক্ষা করার কথা। রাস্তায় গাড়ি থামানো বিপজ্জনক, কারণ প্রতিটি ট্রাংকলরীতে প্রায় ৯ হাজার লিটার দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন ও ডিজেল) থাকে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। কর্মসুচি চলাকালে পদ্মা মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপো থেকে ২ ঘন্টা তেল উত্তোলন বন্ধ ছিল। কর্মসুচিতে খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, জ্বালানি তেল পরিবেশক সমিতির সহ-সভাপতি শেখ মুরাদ হোসেন, খুলনা বিভাগীয় ট্রাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য মীর মোকসেদ আলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম, মিজানুর রহমান মিজু। প্রতিবাদ ও মানববন্ধন শেষে পুলিশের হয়রানির প্রতিকার চেয়ে খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন মালিক, শ্রমিক ঐক্য পরিষদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button