স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার গোপালখালী নামক স্থানে কাজীবাছা নদীর তীর থেকে গত বুধবার বিকেল সাড়ে ৬ টার দিকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোপালখালী এলাকায় কাজীবাছা নদীতে ইলিশ মাছ ধরতে যাওয়া জেলেরা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় ।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌ-পুলিশ কে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশটির পরিচয় সনাক্তের চেষ্টা চালাচ্ছিলো বলে পুলিশ জানায়। এব্যাপারে বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন বলেন, লাশের পরিচয় সনাক্ত ও মৃত্যুর ক্লু উদঘাটন চলছে।মিসিং আছে কিনা সেজন্য বিভিন্ন থানায় বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে।লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button