মহেশ্বরপাশা জিয়া কলেজে অধ্যক্ষ হিসেবে তরিকুল ইসলাম পুনর্বহাল

# দীর্ঘ ১৭ বছর আইনি লড়াইয়ের সফল সমাপ্তি #
স্টাফ রিপোর্টার ঃ অবশেষে দীর্ঘ ১৭ বছর আইনি লড়াইয়ের সফল সমাপ্তি হয়ে মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয় অধ্যক্ষ হিসেবে মোঃ তরিকুল ইসলাম পুনর্বহাল হওয়ায় মহেশ্বরপাশা এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার হোসেন জামু। কেসিসি ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ বিলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ মইনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয়ের পুনর্বলকৃত অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম। বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মোঃ মুর্শিদ কামাল, খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস , শেখ শামসুর রহমান, নিজাম উর রহমান লালু, আবু সালেক, মোহাম্মদ মহিউদ্দিন, মতলেবুর রহমান মিতুল, আশরাফ হোসেন, তছির উদ্দিন, ডালিম হাওলাদার, মাহবুব হোসেন খোকন, আব্দুল জলিল হাওলাদার, ফজলুর রহমান টিটু, মাহাবুবুল হক, খবির উদ্দিন, মোহাম্মদ রফিক, জানে আলম জানু, আইয়ুব আলী, মুজিবুর রহমান, শেখ আমানুল্লাহ, মোঃ খলিল, মাহবুব আলম বাদশা, জাসুসহ মহানগর, দৌলতপুর থানা বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ২০০৯ সালের ১৯ জুলাই অধ্যক্ষ তরিকুল ইসলামকে কোন বিধিবিধান না মেনেই বহিষ্কার করা হয়। এ সময় খান শহিদুল ইসলাম অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি অবসরে গেলে অধ্যক্ষ হিসেবে শাহিনা সুলতানাকে দায়িত্ব দেয়া হয়। অবশেষে সকল জল্পনা কল্পনা জটিলতা আইনি লড়াই শেষে ২৭ আগষ্ট পুনরায় স্বপদে যোগদান করেন অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম। তিনি সকলের দোয়া ও সততার সাথে প্রতিষ্ঠানটি চালানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। এর আগে মটর সাইকেল বহরে তিনি কলেজে আসেন। সবাই তাকে করতালি ও ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি কলেজ শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করেন।



