স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবে বৈজ্ঞানিক জীবনযাপন ও ইসলাম বিজ্ঞান মেডিটেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সম্মানিত সদস্যদের জন্য বৈজ্ঞানিক জীবনযাপন ও ইসলাম বিজ্ঞান মেডিটেশন বিষয়ক এক সেমিনার আজ ২৬ আগস্ট বুধবার দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাব আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের সঞ্চলনায় সেমিনারে বৈজ্ঞানিক জীবনযাপনের সঠিক পদ্ধতি সম্পর্কে জনপ্রিয় লাইফস্টাইল এক্সপার্ট ডা. মনিরুজ্জামান বাস্তবসম্মত পরামর্শ প্রদান করেন। এ সময়ে তিনি হৃদরোগ,উচ্চ রক্তচাপ, মাইগ্রেন,ব্যাকপেইন, ডায়াবেটিস, আইবিএস ও এজমার মতো মনোদৈহিক লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তির আধুনিক পদ্ধতি সম্পর্কে ধারণ দেন।

সেমিনারে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন ও মোঃ জহিদুল ইসলাম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ এরশাদ আলী, আতিয়ার পারভেজ, আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান এস এম নূর হাসান জনি, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, শেখ শামসুদ্দীন দোহা, জয়নাল ফরাজী, মোঃ নাজমুল হাসান, মোঃ আসাফুর রহমান কাজল, দীলিপ কুমার বর্মন, রিংটন মন্ডল, ইয়াসীন আরাফাত রুমী, মো. এরশাদ আলী, মুহাম্মদ নূরুজ্জামান, সোহাগ দেওয়ান, মোঃ খায়রুল আলম, মো. আজিজুল ইসলাম, মোঃ মেহেদী মাসুদ খান, মো. রাজু হাওলাদার, নূরুল আমিন নূর, মো. মাসুম বিল্লাহ ইমরান, মোঃ হাবিবুর রহমান, মো. রাজু আহমেদ, ক্লাবের অস্থায়ী সদস্য ফকির শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button