স্থানীয় সংবাদ

দৌলতপুরে চিহ্নিত মাদক স¤্রাট হিরোর স্ত্রী মিতু ইয়াবাসহ গ্রেপ্তার

# সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা #
# পূর্বেও তার বিরদ্ধে মাদকের একাধীক মামলা রয়েছে #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন এলাকার চিহ্নিত ব্যবসায়ী, মাদক স¤্রাট হিরোর স্ত্রী মিতু বেগম (৩৭)’কে অভিযান চালিয়ে বুধবার (২৬ আগষ্ট) দুপুরে তিন দোকানের মোড়স্থ আসামীর নিজ বাড়ী থেকে ১১০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বুধবার সংশ্লিষ্ট থানার এসআই জাকিরুল ফিরোজ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন, মামলা নং-২৫, ২৬ আগষ্ট ২০২৬ ইং। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুুপুরে আসামীকে আদালতে সোর্পদ করা হয়। আসামী মিতু বেগমের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিন দোকানের মোড় এলাকায় আসামী নিজ বাড়ীর দ্বিতীয় তলায় মাদকদ্রব্য ইয়াবা নিয়ে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে এসআই জাকিরুল ফিরোজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আসামীর বাড়ীতে অভিযান পরিচালনা করে নিজ হেফাজতে রাখা মাদকদ্রব্য ১১০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। ওই ঘটনায় আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। ওই এলাকার বাসিন্দা ও মাদকবিরোধী সংগঠনগুলোর অভিযোগ ও দাবি, দৌলতপুর পাবলা তিন দোকানের মোড় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদক স¤্রাট হিরো ও তার স্ত্রী মিতু বেগমসহ সহযোগীরা পুলিশের নাগের ডগায় বসে দীর্ঘদিন মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছে। তাদের ছড়িয়ে দেওয়া মাদকে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। পুলিশ বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযানে তাদের আটক করলেও পুনরায় জেল থেকে বের হয়ে একই অপরাধে জড়িয়ে চালিয়ে যাচ্ছে মাদক বিক্রির রমরমা ব্যবসা। প্রশাসনের কাছে তারা চিহ্নিত মাদক বিক্রি বন্ধের একটা স্থায়ী সমাধানের দাবি তুলেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button