স্থানীয় সংবাদ

কেশবপুর প্রেসক্লাব সভাপতিকে প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের কেশবপুর প্রেস ক্লাব সভাপতিকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী। শুক্রবার (২৮ আগস্ট) প্রেস ক্লাব সভাপতি আশরাফ-উজ-জামান খান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় প্রেস ক্লাবের সভায় হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার তিনি কেশবপুর শহরের মদিনা ইলেক্ট্রনিক্সে বসেছিলেন। এ সময় ওয়াজেদ আলী খান ডবলু তাকে উদ্দেশ্য করে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন। এ সময় আশপাশের দোকানদারদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। আশরাফ-উজ-জামান খান বলেন, ‘প্রকাশ্যে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করেছি।’ এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, ‘অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ জানান, সাংবাদিক নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button