স্থানীয় সংবাদ
২১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ আজ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের ককটেল হামলার প্রতিবাদে আজ (৩০ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। ২১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিবাদ সমাবেশ সফল করতে খুলনা মহানগর বিএনপি, সংশ্লিষ্ট থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ২১নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।



