স্থানীয় সংবাদ

রূপসায় ডিবি পুলিশের অভিযানে সন্ত্রাসী সুটার মনির গাজী গ্রেফতার

# বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা মামলার আসামী

স্টাফ রিপোর্টার : খুলনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের চৌকস অফিসার এসআই মোল্লা লুৎফর রহমান রূপসা থানা পুলিশের সার্বিক সহায়তায় রূপসা এলাকায় অভিযান পরিচালনা করে স্থানীয় বিএনপি নেতা শাহিনুর কে গুলি করে হত্যার চেষ্টা মামলার আসামী ও পেশাদার মাদক ব্যবসায়ী সন্ত্রাসী সুটার মনির গাজী (৩৮)কে গ্রেফতার করা হয়েছে। (৩১ আগষ্ট বিকেল আনুমানিক ৩ টায় উপজেলার কাজদিয়া তালতলা এলাকা হতে তাকে অভিযান চালিয়ে এ একাধিক মামলার আসামিকে পুলিশ গ্রেফতার করে। আটককৃত মনির গাজী ওই এলাকার ওহিদ গাজীর ছেলে। পরেরদিন ১ সেপ্টেম্বর আসামি মনির গাজী বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট অপূর্ব বালা’র নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে দায়ী স্বীকার করে জেলহাজতে রয়েছে বলে এ তদন্তকারী অফিসার সাংবাদিকদের জানান। বাকি আসামীদেরকে গ্রেফতারের স্বার্থে নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে-না বলে পুলিশ জানিয়েছেন। রূপসা থানার মামলা নাম্বার-৩, তারিখ ৮/৬/২০২৬। ধারা ১৪৩/৩২৪/৩২৬/ ৩০৭/৫০৬(২)/৩৪ পেনাল কোড মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার হয়। সন্ত্রাসী মনির গাজী গ্রেফতারে রূপসা এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। উল্লেখ্য : ২০২৬ সালের ২ জুন সন্ধ্যায় আসামি মনির গাজী তালতলার শাহিনুর (৪৯)কে গুলি করে হত্যার চেষ্টা করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button