স্থানীয় সংবাদ
খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা ২ সেপ্টেম্বর দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন ও মো. জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, কার্যনির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, মোঃ আনিস উদ্দিন, মাকসুদুর রহমান মাকসুদ ও মোহাম্মদ আলী।



