স্থানীয় সংবাদ
সাংবাদিক কাজিম রেজার ইন্তেকালের এমইউজের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ প্রখ্যাত সাংবাদিক কাজিম রেজা আজ ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি সৎ এবং দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন। তার ইন্তেকালে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহ সভাপতি মোঃ সোহরাব হোসেন,কোষাধক্ষ্য এ এইচ এম শামিমুজ্জামান। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস শেখ দিদারুল আলম।



