স্থানীয় সংবাদ
খুলনায় মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি

# বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে “মৎস্য অবমুক্তকরণ” কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল (বিএল) বিশ^বিদ্যালয় কলেজের পুকুর এবং সাড়ে ১১টায়া ডে-নাইট কলেজের পুকুরে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালিত হবে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে সময়মতো খুলনা মহানগর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।



