স্থানীয় সংবাদ

হুইপ রকিবুল ইসলাম বকুল’র পক্ষ থেকে ১২ ও ১৪নং ওয়ার্ডের দরিদ্র-হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি’র পক্ষ থেকে খুলনা নগরীর ১২নং ওয়ার্ডের দরিদ্র-হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সারে ৫টায় কেসিসি’র ১২নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী। ১২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ জাহিদুল হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোদাবক্স কুরাইশী কাল্লু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খালিশপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ^াস, সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস। এছাড়াও ১২নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস আরিফুর রহমান শিমুল, ওয়ার্ড ও থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৫ টায় ১৪নং ওয়ার্ডের বৈকালী বাজার সংলগ্ন কাজী আব্দুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ডে বসবাসরত ২০০ দরিদ্র-হতদরিদ্র পরিবারের হাতে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি’র পক্ষ থেকে চাউল তুলে দেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button