স্থানীয় সংবাদ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিতদেরকে বিএফইউজে-এমইউজেন অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ প্রেসক্লাব যশোর-এর নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম ও কেষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটনসহ কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
নেতৃবৃন্দ এক য়ৌথ অভিনন্দন বার্তায় বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষা, বাকস্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাকে আরও সুদৃঢ় করতে এই নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা-র পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
নেতৃবৃন্দ আরও বলেন, দক্ষতা, সততা ও ন্যায়নিষ্ঠার সাথে আপনারা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করবেন এবং যশোরের সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবেনÑএটাই আমাদের প্রত্যাশা। আপনাদের নেতৃত্বে প্রেসক্লাব যশোর তার ঐতিহ্য সমুন্নত রেখে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে। আপনাদের এই নবযাত্রা ও দায়িত্বপালনকালীন সময়ে সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button