স্থানীয় সংবাদ
দৌলতপুর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক,র ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : খুলনার দৌলতপুর দত্তবাড়ি এলাকা নিবাসী সমাজ সেবক ও দৌলতপুর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ (৬৬) সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। মঙ্গলবার সকাল ১০ টায় দৌলতপুর বেবিট্যাক্সি স্ট্যান্ড চত্বরে জানাযার নামাজ অনুষ্টিত হবে। জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মৃত্যুকালে মরহুম হারুন অর রশিদ স্ত্রী ও ৪ ছেলে সন্তানসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। সকলকে উক্ত জানাজার নামাজে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।



