স্থানীয় সংবাদ

কেএমপি পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান-এর সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান ২৮ সেপ্টেম্বর সোমবার, সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। খুলনা প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মহোদয় খুলনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। তিনি নগরীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে সহায়তা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ খুলনার বিভিন্ন নাগরিক সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ ব্যক্ত করেন। পুলিশ কমিশনার মহোদয় সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে খুলনা মহানগরীকে একটি নিরাপদ ও শান্তিময় নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।” অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সহ-সভাপতি সোহরাব হোসেন ও মোঃ জাহিদুল ইসলাম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান মাকসুদ, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, রকিব উদ্দিন পান্নু, এ এইচ এম শামিমুজ্জামান, কনক রহমান, সোহাগ দেওয়ান, মোঃ নূর ইসলাম (রকি), প্রবীর কুমার বিশ^াস, আব্দুল¬াহ আল মামুন রুবেল, মোঃ আনিছুর রহমান কবির, অনুষ্ঠানে খুলনা কেএমপি-এর ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) মোঃ রেজাউর রহমান, উপ পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মোঃ শফিকুল ইসলাম ও খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেনকেও ক্লাবের পক্ষ থেকে নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ একে একে সকলকেই ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লারেব সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, ক্লাবের কার্যনির্বাহী সদস্য মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ ও মো. আনিস উদ্দিন, ক্লাব সদস্য মাহবুবুর রহমান মুন্না, শেখ মাহমুদ হাসান সোহেল, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, বাপ্পী খান, দেবব্রত রায়, শেখ আল এহসান, উত্তম মন্ডল, দীলিপ কুমার বর্মন, একরামুল হোসেন লিপু, ইয়াসীন আরাফাত রুমী, মোঃ হেলাল মোল্লা, মোঃ কামরুল হোসেন মনি, দীপংকর রায়, মোঃ আতিয়ার রহমান তরফদার, মো. খায়রুল আলম, মো. খায়রুল আলম, মোঃ কলিন হোসেন আরজু, রীতা রানী দাস, মো. আজিজুল ইসলাম, তিতাস চক্রবর্তী, শাহানা পারভীন শিল্পী, মো. রাজু হাওলাদার, নূরুল আমিন নূর, মো. রাজু আহমেদ ও আলী আবরারসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button