স্থানীয় সংবাদ

খুলনা মেডিকেলে বাগেরহাটের মামলার হাজতির মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু গাজী (৩৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। তিনি বাগেরহাটে অস্ত্র ও মারামারির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। মৃত মিন্টু গাজীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা এলাকায়। তাঁর বাবার নাম মো. আবদুর মান্নান গাজী। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাগেরহাটে অসুস্থ হয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মিন্টু গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক মো. ইরফান বলেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।খুলনা জেল সুপার আবু ছায়েম বলেন, মিন্টু গাজী খুলনা কারাগারের বন্দি ছিলেন না। তিনি বাগেরহাটের মামলার বন্দি। অসুস্থ হওয়ার পর তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আরও জানান, মৃত্যুর পর মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মিন্টু গাজীর বিরুদ্ধে বাগেরহাটে অস্ত্র ও মারামারির মামলা ছিল।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button