স্থানীয় সংবাদ

তোয়া সিটি মার্কেটে শিশুদের বিনোদন জোনে উপচে পড়া ভীড়

স্টাফ রিপোর্টার ঃ নগরীর তোয়া সিটি মার্কেটে বেচা বিক্রি জমে উঠেছে। নিউ মার্কেটের বিপরিত পাশে এ মার্কেটটিকে রয়েছে শিশুদের বিনোদন জোন। এর নাম দেয়া হয়েছে মিনি শিশু পার্ক। এখানে যুক্ত করা হয়েছে নাগর দোলা, মিনি ট্রেনসহ হরেক রকমের খেলনা। শুক্রবার ছুটির দিনে এ বিনোদন কেন্দ্রে ভীড় হয়। সব বয়সী শিশুরা আনন্দের মধ্যে সময় পার করে। শুক্রবার বিকেলে এ মার্কেটে উদ্বোধন করা হয় ক্রিয়েটিভ বাই রোজা নামক হরেক রকমের খাবারের দোকান। এখানে পছন্দসই খাবার কাপ পুডিং,ডিম হালুয়া, কাপ ফিরনি, কেক, জুজসহ হরেক রকমের মজাদার খাবার। এছাড়া কুটির শিল্পের বিভিন্ন পন্যও এখানে বিক্রি করা হচ্ছে বলে জানান রোজা। ঘরোয়া পরিবেশে তৈরী এ মজাদার খাবার খাওয়ার জন্য তিনি ক্রেতাদের আহবান জানান। স্টলটি ফিতা এবং কেক কেটে স্টলের উদ্বোধন করেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সামিরা আলী, এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাঃ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সানি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ হাসান, সুজন মহানগর কমিটির সহ সম্পাদক খলিলুর রহমান সুমন প্রমূখ। তোয়া সিটি মার্কেটের প্রতিনিধি বাপা বলেন, গত কয়েক দিন পূর্বে এ মার্কেটট চালু করা হয়েছে। এখানে থ্রি পিস, দু’ পিস, ওয়ান পিস, খেলনা আরএফএল-এর পণ্যসহ হরেক রকমের পন্য বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত এ মার্কেট সকলের জন্য উন্মুক্ত থাকছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button