স্থানীয় সংবাদ

খুলনায় অধ্যাপক হাফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক প্রবর্তন পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক নেতা জিয়াউস সাদাতের পিতা অধ্যাপক কাজী হাফিজুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাদ জুম্মা ওমর ফারুক জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে পবিত্র কুরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। এ সময় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মরহুম কাজী হাফিজুর রহমানের দীর্ঘ কর্মময় জীবনে তিনি নড়াইল ভিক্টোরিয়া কলেজ, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ, খুলনা আযম খান কমার্স কলেজ, বিএল কলেজ, এইচএস টিটিআই ও যশোর এম এম কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন। চাকুরী জীবনে তিনি যশোর শিক্ষা বোর্ড, রাজশাহী শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক ও প্রধান পরীক্ষক (হেড এক্সামিনার) হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। তিনি উৎপাদন ব্যয় হিসাব শাস্ত্র গ্রন্থের প্রণেতা। হিসাব বিজ্ঞানের উপর তার একাধিক গবেষণা এবং জার্নাল প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, ২০১০ সালের ১১ অক্টোবর তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু বরণ করেন। পরদিন খুলনা বসুপাড়া কবর স্থানে তাকে সমাহিত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button