স্থানীয় সংবাদ

ডুমুরিয়ার শিক্ষা ব্যবস্থা কে আধুনিক ও উন্নত করতে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহবান- আলি আসগার লবি এমপি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও খুলনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আলি আসগার লবি বলেছেন, ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নে এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়কে যত তাড়াতাড়ি সম্ভব সরকারিকরণ করা হবে। প্রয়োজনে আমি নিজে মন্ত্রণালয় যাব এবং তদবির করব। এটা আমার নির্বাচনী ওয়াদা ছিল। এলাকার শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষা বিস্তারে এ কাজ আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) খুলনার ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের উক্ত স্কুলের কবি নজরুল মিলনায়তন উদ্বোধন কালে একথা বলেন।

তিনি আরো বলেন, একটা জাতিকে উন্নত করতে হলে সবার আগে সে জাতির শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদন্ড। ডুমুরিয়ার শিক্ষা ব্যবস্থা কে আধুনিক ও উন্নত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিক ও তাদারকি করার জন্য তিনি আহ্বান জানান। শিক্ষা ক্ষেত্রে কোন অনিয়ম অবস্থাপনা মেনে নেয়া হবে না বললেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠান অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্লা মোশাররফ হোসেন মফিজ।সভাপতিত্ব করেন দেবাশীষ কুমার বিশ্বাস বিদ্যালয় সভাপতি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব হোসেন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button