স্থানীয় সংবাদ

কুমিল্লায় ধানক্ষেত থেকে উদ্ধার কিশোরীর মরদেহ : যশোরে দাফন

যশোর ব্যুরো ঃ যশোরের কিশোরী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ কুমিল্লার একটি ধানক্ষেত থেকে উদ্ধারের পর যশোরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে তাকে দাফন করা হয়।
জান্নাতুল তাজমিন যশোরের থানাধীন ৭ নম্বর চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতুলের বাবা কুমিল্লায় চাকরি করার সুবাদে পরিবারের সদস্যরা সেখানে বসবাস করতেন। তার স্থায়ী বাড়ি যশোরের ছাতিয়ানতলা গ্রামে হওয়ায় মরদেহ কুমিল্লা থেকে যশোরে নিয়ে আসা হয়। পরে শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button