স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩০৪ জন : মৃত্যু ২

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় একজন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ২৯৩ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৬৩ জনের। এর মধ্যে খুলনায় ২৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, বাগেরহাটে ৩ জন, যশোরে ও ঝিনাইদহে দুইজন করে এবং সাতক্ষীরা ও সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগের রোববার (১১ অক্টোবর) পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনায় ১০৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, বাগেরহাটে ২৫ জন, সাতক্ষীরায় ১৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, যশোরে ২৮ জন, ঝিনাইদহে ২৪ জন, মাগুরায় ২০ জন, নড়াইলে ১৪ জন, কুষ্টিয়ায় ১৭ জন, চুয়াডাঙ্গায় ১০ জন এবং মেহেরপুরে ১০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত খুলনায় ৬ হাজার ২৭০ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ১৪২ জন, বাগেরহাটে ২ হাজার ১৬৮ জন, সাতক্ষীরায় ৪৮৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪৪ জন, যশোরে ১ হাজার ৬১২ জন, ঝিনাইদহে ৪৪৫ জন, মাগুরায় ৩৭০ জন, নড়াইলে ৫৮৯ জন, কুষ্টিয়ায় ৪০৬ জন, চুয়াডাঙ্গায় ১৪৭ জন এবং মেহেরপুরে ৩১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৪ হাজার ৬৯০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ১৪৩ জন। এ ছাড়া চলতি বছরে এ পর্যন্ত ৩৯৭ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button