স্থানীয় সংবাদ

সিপিবি খুলনা মহানগর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

# মিজানুর রহমান বাবু সভাপতি ও নিত্যানন্দ ঢালী সাধারণ সম্পাদক #

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল ১০ অক্টোবর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সম্মেলনের উদ্বোধনী শেষে বিকেলে ৩টায় খুলনা প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন শুরু হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড এস এ রশীদ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. মনোজ দাশ, খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হান্নান। প্রথমপর্বে মহানগর কমিটির সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী বিগত দ্বি-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং দ্বিতীয়পর্বে সম্পাদকম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়ের সভাপতিত্বে অর্থিক প্রতিবেদন পেশ করেন সম্পাদকম-লীর সদস্য কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল। উভয় প্রতিবেদন কাউন্সিলে অনুমোদন হয়। তৃতীয়পর্বে সিপিবি নেতা মীর ওবায়দুর রহমানের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান বাবুকে সভাপতি এবং নিত্যানন্দ ঢালীকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়। কমিটির অন্যরা হলেন সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, সম্পাদকম-লীর সদস্য এইচ এম শাহাদৎ, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, রঙ্গলাল মৃধা, অ্যাড. প্রীতিষ ম-ল, নির্বাহী সদস্য ডা. এস এম ফরিদুজ্জামান, তোফাজ্জেল হোসেন, অধ্যাপক সঞ্জয় সাহা, ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুন, মাহফুজুর রহমান মুকুল, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, রেখারানী ম-ল, জাহানারা আক্তারী, মীর ওবায়দুর রহমান, রিয়াজুর রহমান, আফজাল হোসেন রাজু, ওবায়দুর রেজা বিপলু, ফরহাদ হোসেন মিটন। কাউন্সিল শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button