বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

প্রবাহ ডেস্ক
বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র্যালি, অগ্নিকান্ড বিষয়ে মহড়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা
কয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র্যালি, অগ্নিকান্ড বিষয়ে মহড়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় এ উপলক্ষে কয়রা সদরে র্যালি শেষে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবিরের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম,এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন উপজেলা যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আব্দুল আহাদ, এনজিও প্রতিনিধি নাসির উদ্দীন, মোঃ শরিফুর রহমান, তানিয়া আক্তার, তৈয়বুর রহমান, হাসিবুল ইসলাম টুটুল, অভিজিৎ মহলদার, মুর্শিদা আক্তার প্রমুখ।
মোংলা
দিবসটি উপলক্ষে মোংলা উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মোঃ নূর আলম শেখ, উপজেলা কৃষি অফিসার পীযুষ রায়, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা। আলোচনা সভায় বক্তারা বলেন, মোংলা দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা। লবণাক্ততা, ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গনসহ নানা দুর্যোগে প্রতিনিয়ত কবলিত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না। জলবায়ু পরিবর্তনের জন্য তথাকথিত উন্নত দেশগুলো দায়ী। তথাকথিত উন্নত দেশগুলোর কাছে আমরা লোন, ঋণ চাই না। আমরা ক্ষতিপূরন চাই। আলোচনা সভার আগে বর্ণাঢ্য র্যালি মোংলা শহর প্রদক্ষিন করে। সবশেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র পক্ষে থেকে দুর্যোগ মহড়া প্রদর্শন করা হয়।
মণিরামপুর
এ উপলক্ষে মরিরামপুরে মঙ্গলবার সকালে উপজেলা চত্ত্বরের বটতলায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ স¤্রাট হোসেন। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম রেজা খান, উপজেলা জামায়াতের সেক্রেটারী খলিলুর রহমান প্রমূখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



